ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

উত্তাল রাজবাড়ী: এইচএসসি প্রশ্ন সহজ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের রাজপথ অবরোধ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:২০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৫৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সহজ করা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকেরা।
আজ মঙ্গলবার ১৪ জুলাই বিকেল ৫টার দিকে জেলা শহরের বড়পুল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পান্না চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে রাজবাড়ী সরকারি কলেজ, ড. আবুল হোসেন কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন। পরে পান্না চত্বরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।পথসভায় বক্তারা অভিযোগ করেন, চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সিলেবাসের বাইরে থেকে অত্যন্ত কঠিন করা হচ্ছে। এতে পর্যাপ্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থীর পরীক্ষা প্রত্যাশামাফিক হচ্ছে না এবং পরবর্তী পরীক্ষার প্রস্তুতিও ব্যাহত হচ্ছে।
এ সময় বক্তারা শিক্ষামন্ত্রীর শিক্ষার্থীদের ‘পোল্ট্রি মুরগি’ বলে সম্বোধন করার অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, এ ধরনের মন্তব্য শিক্ষার্থীদের জন্য অবমাননাকর।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সহজ করার, শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার এবং তাঁর পদত্যাগের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

উত্তাল রাজবাড়ী: এইচএসসি প্রশ্ন সহজ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের রাজপথ অবরোধ

আপডেট সময় : ০৫:২০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬