ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সংরক্ষিত মহিলা আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে

মধুখালী প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সংরক্ষিত এমপি হেলেন জেরিন খান

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালী প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। গতকাল শুক্রবার‌ ১০ জুলাই রাত ৮টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা (মন্নু)। সভা পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ এবং সহ-সভাপতি মো. মতিয়ার রহমান মিয়া।
সভায় প্রেস ক্লাবের পক্ষ থেকে স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ প্রেস ক্লাবে যাতায়াতের রাস্তা নির্মাণ এবং ক্লাবের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে উন্নত অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, প্রেস ক্লাবে যাওয়ার রাস্তার বর্তমান অবস্থা তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন। রাস্তা নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং মধুখালী প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নেও সহযোগিতা অব্যাহত রাখবেন।

তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই সাংবাদিকদের কাজের পরিবেশ উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মধুখালী প্রেস ক্লাবের উপদেষ্টা মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মো. হায়দার আলী মোল্লা, মো. আব্দুল আলিম মানিক, মো. ইয়াসিন বিশ্বাস, মো. মোক্তার হোসেন, মো. তারিকুল ইসলাম এনামুল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপন, প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের ভূমিকা এবং প্রেস ক্লাবের উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন। পরে অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সংরক্ষিত মহিলা আসনের এমপি হেলেন জেরিন খানের মতবিনিময়

আপডেট সময় : ১০:০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬