সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু
জেলা প্রশাসনের শোক
- আপডেট সময় : ১০:১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রিবুল হোসেন সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২২ জুন ২০২৬ ইং তারিখ সোমবার সকাল আনুমানিক ১০:০০ টায় তিনি এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তার এই অকাল মৃত্যুতে ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসনের শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়। জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এক শোকবার্তায় বলেন, মোঃ রিবুল হোসেনের মৃত্যুতে জেলা প্রশাসন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই প্রার্থনা জানান।





















