ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

আলফাডাঙ্গা  অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, একজন নিহত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ভেন্নাতলা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন পুরুষ ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা আজ১৮জুন বৃহস্পতিবার সকাল আনুমানিক ৫টার দিকে ভেন্নাতলা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বাবুল মোল্যা (৩৮), পিতা আতিয়ার রহমান, সাং হরিহরনগর, থানা বোয়ালমারী, জেলা ফরিদপুর ঘটনাস্থলেই মারা যান। এছাড়া অগ্নিকাণ্ডে পাঁচজন ব্যক্তি আহত হন এবং তাদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে বাজারের মুদি দোকান, সাইকেল গ্যারেজ, ট্রেইলারের দোকান ও বীজ ভান্ডারসহ মোট পাঁচটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আলফাডাঙ্গা  অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, একজন নিহত

আপডেট সময় : ০২:০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬