ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৬৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির বালক শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ‌১১ জুন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতিক্রমে আয়োজিত এ সেশনে মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ বার্তা, বয়সন্ধিকালীন পরিবর্তনের সময় করণীয় এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সেশনটি পরিচালনা করেন সংশ্লিষ্ট শাখার জেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাসুদেব দাস এবং কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) সীমা আক্তার। তারা শিক্ষার্থীদের মানসিক সুস্থতা বজায় রাখা, বয়সন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সচেতন থাকা এবং মাদকের কুফল থেকে দূরে থেকে সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তারা বলেন, কিশোর বয়সে সঠিক দিকনির্দেশনা ও সচেতনতা শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরুণদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। সেশন শেষে শিক্ষার্থীরা আলোচ্য বিষয়গুলো নিয়ে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন

আপডেট সময় : ০৪:৫২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬