ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

শোক সংবাদ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৪৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৫০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর পৌরসভার কর্মচারী মোহাম্মদ লাল ফকির (৬৮) শ্বাসকষ্টজনিত কারণে মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা যায়, তিনি ফরিদপুর পৌরসভা পরিচালিত সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পিয়ন পদে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার মাধ্যমে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে একজন পরিচিত মুখ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজার সময় ও স্থান পরে জানানো হবে। তাঁর মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

শোক সংবাদ

আপডেট সময় : ০৭:৪৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬