বৃদ্ধ নিখোঁজ
- আপডেট সময় : ০৪:০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথা উপজেলার ভাবুকদিয়া এলাকা থেকে মো. আয়নাল মল্লিক (৬০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
গত রোববার ৭ জুন সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা গেছে, কোনো এক কারণে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান আয়নাল মল্লিক। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ আয়নাল মল্লিকের পিতা মৃত মজিদ মল্লিক। তার উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে এবং নাক লম্বা। পরিবারের সদস্যরা জানান, কেউ যদি তাকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে ০১৬৩৬-১০৭৯৯৩ অথবা ০১৭৪২-০২৭২৯২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিখোঁজ বৃদ্ধের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে স্থানীয় জনগণসহ সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।




















