ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসায় নেওয়া যাবে পরিবার, থাকছে যে যে শর্ত

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৯:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৫৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

নিউজিল্যান্ড এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য হয়ে উঠছে। দেশটিতে শিক্ষার্থীরা পড়াশোনার সময় সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা পর্যন্ত কাজ করার সুযোগ পান। তবে নির্ধারিত ছুটির সময়—যেমন মধ্যবর্ষের ছুটি এবং বড়দিন ও নববর্ষের ছুটিতে তাঁরা পূর্ণকালীন কাজ করার সুযোগ পান। দেশটিতে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে স্বামী/স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিতে পারবেন। দেশটির ইমিগ্রেশন নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থী ভিসাধারীরা তাঁদের পরিবারের জন্য বিভিন্ন ধরনের ভিসা স্পনসর করতে পারেন।

ভিজিটর ভিসা কী—

ইমিগ্রেশন নিউজিল্যান্ডের (Immigration New Zealand) নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা তাঁদের সঙ্গী ও সন্তানের জন্য ভিজিটর ভিসা স্পনসর করতে পারবেন। এর মধ্যে রয়েছে ‘পার্টনার অব আ স্টুডেন্ট ভিজিটর ভিসা’ এবং ‘চাইল্ড অব আ স্টুডেন্ট ভিজিটর ভিসা’। তবে সব ক্ষেত্রে কাজের বা পড়াশোনার সুযোগ পাওয়া যাবে না। এটি নির্ভর করবে শিক্ষার্থীর কোর্সের ধরন ও যোগ্যতার ওপর।

কাজ ও পড়াশোনার সুযোগ: কারা পাবেন—

উচ্চতর পর্যায়ের কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাঁদের সঙ্গীর জন্য ওয়ার্ক ভিসা স্পনসর করতে পারেন। এ সুবিধা পাবেন যেসব শিক্ষার্থী—

  • লেভেল ৯ বা ১০ (মাস্টার্স বা পিএইচডি) কোর্সে অধ্যয়ন করছেন
  • লেভেল ৭ বা ৮ কোর্সে আছেন, যা দেশটির ‘গ্রিন লিস্ট’ভুক্ত পেশার সঙ্গে সংশ্লিষ্ট
  • যেসব কোর্স শেষ করে পোস্টস্টাডি ওয়ার্ক ভিসা পাওয়া যায়
  • ২০২২ সালের ৭ সেপ্টেম্বরের আগে শুরু হওয়া কিছু স্কিল শর্টেজ তালিকাভুক্ত কোর্সে অধ্যয়নরত

    বিশেষ করে পিএইচডি শিক্ষার্থীরা তাঁদের সঙ্গীর জন্য ওয়ার্ক ভিসা এবং সন্তানের জন্য স্টুডেন্ট ভিসা—দুটিই স্পনসর করতে পারেন।

    সন্তানের ক্ষেত্রে নিয়ম কী

    সন্তানের জন্য স্টুডেন্ট ভিসা স্পনসর করার সুযোগ সীমিত। এ সুবিধা পাওয়া যাবে যদি শিক্ষার্থী—

    • পিএইচডি প্রোগ্রামে থাকেন
    • অনুমোদিত এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেন
    • সরকারের অর্থায়নে পরিচালিত স্কলারশিপে অধ্যয়ন করেন, যা Ministry of Foreign Affairs and Trade দ্বারা পরিচালিত যদি শিক্ষার্থী সরাসরি সন্তানের স্টুডেন্ট ভিসা স্পনসর করতে না পারেন, তবে তাঁর সঙ্গী ওয়ার্ক ভিসা পাওয়ার পর সেই দায়িত্ব নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসায় নেওয়া যাবে পরিবার, থাকছে যে যে শর্ত

আপডেট সময় : ০৯:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬