প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটে ফরিদপুর জিলা স্কুলের জয়
- আপডেট সময় : ০৩:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৯৩ , ০৪ বার পড়া হয়েছে
প্রাইম ব্যাংক আয়োজিত প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ১১তম আসর–এর জেলা পর্যায়ের খেলায় দুর্দান্ত জয় পেয়েছে ফরিদপুর জিলা স্কুল। আজ শুক্রবার ২৪ এপ্রিল তারা আজিজুল উলুম দাখিল মাদ্রাসাকে ৩১৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথমে ব্যাট করে ফরিদপুর জিলা স্কুল ৪৫.৪ ওভারে ৪৫৯ রানে অলআউট হয়। দলের পক্ষে শান্ত ১১৬ বলে ২০৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। এ ছাড়া আহনাফ ৬৪ বলে ৯৪ রান করে দলের বড় সংগ্রহ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জবাবে ব্যাট করতে নেমে আজিজুল উলুম দাখিল মাদ্রাসা ৩০ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে আব্দুল্লাহ ৮০ বলে ৩৮ রান এবং আখিরুল ১৬ বলে ১৮ রান করেন। বল হাতে ফরিদপুর জিলা স্কুলের নিলয় ৫৭ রানে ৪ উইকেট এবং আনাস ২৩ রানে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। এই জয়ের মাধ্যমে ফরিদপুর জিলা স্কুল জেলা পর্যায়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে এবং টুর্নামেন্টের পরবর্তী ধাপে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে।




















