শ্রীঅঙ্গন পল্লী মন্দিরে জগদ্ধাত্রী ও কুমারী পূজার আয়োজন
- আপডেট সময় : ১২:৫৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার শ্রীঅঙ্গন পল্লী (বাগানবাড়ী) সার্বজনীন মন্দিরে আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে সার্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা ও কুমারী পূজা। তিন দিনব্যাপী এ ধর্মীয় উৎসবের সমাপ্তি হবে ১৯ নভেম্বর প্রতিমা নিরঞ্জন ও শোভাযাত্রার মধ্য দিয়ে।
আয়োজক সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় নামসংকীর্তন ও শ্রীশ্রী নারায়ণের আগমনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে।
আগামী ১৮ নভেম্বর বুধবার নবমী তিথিতে সকাল ৭টায় পূজারম্ভ, ১০টায় পুষ্পাঞ্জলি এবং ১১টায় শ্রীশ্রী কুমারী পূজা অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে ১২টায় ভোগ ও আরতি এবং বেলা দেড়টায় প্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতি।
১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রতিমা নিরঞ্জন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় শাস্তিজল গ্রহণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।
করুণাময়ী কালীকীর্তন, ফরিদপুরের পরিবেশনায় ও আয়োজনে অনুষ্ঠিতব্য এ পূজা উৎসবে ভক্তবৃন্দসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।




















