ট্রেন্ডিং :
ফরিদপুরে রাতের অভিযান : বিদ্যুৎ সাশ্রয় ও নিয়ম ভাঙায় ২১ দোকান মালিক সতর্ক
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৭:১৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধ ও বিদ্যুৎ সাশ্রয়ে রাতের বিশেষ অভিযান পরিচালনা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাতে সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের ৯ টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযান কালে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, অটো চার্জিং, গ্যারেজ ও ফুটপাতের দোকানে বিদ্যুৎ সংযোগ এবং সড়ক বাতির ব্যবহার পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরীক্ষা করা হয়।
রাত ৮টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ২১টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়েছে।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন জানান, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।




















