ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

বিটিভির জাতীয় বিতর্কে দ্বিতীয় পর্যায়ে ফরিদপুর জিলা স্কুল

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৩১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত ‘১ম আন্তঃস্কুল সংসদীয় জাতীয় টেলিভিশন বাংলা বিতর্ক প্রতিযোগিতা- ২০২৬’-এর প্রথম পর্যায়ে বিজয় অর্জন করেছে ফরিদপুর জিলা স্কুল ডিবেটিং ক্লাব (এফজেড এসডিসি)।

শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে বিরোধী দল হিসেবে যুক্তিনির্ভর বিতর্কে অংশ নিয়ে জয়লাভ করে দলটি। এ জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে ফরিদপুর জিলা স্কুলের বিতার্কিকরা।

এ সাফল্যে ফরিদপুর জিলা স্কুল ডিবেটিং ক্লাবের সদস্যদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তি, প্রজ্ঞা ও বাগ্মিতার সমন্বয়ে আগামী পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা রয়েছে তাদের।

ফরিদপুর জিলা স্কুলের কৃতী বিতার্কিকদের এ অর্জনে অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তারা নিজেদের মেধা ও দক্ষতার মাধ্যমে সাফল্য অর্জন করে বিদ্যালয় ও ফরিদপুরের সুনাম বৃদ্ধি করবে।

নিউজটি শেয়ার করুন

বিটিভির জাতীয় বিতর্কে দ্বিতীয় পর্যায়ে ফরিদপুর জিলা স্কুল

আপডেট সময় : ০২:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬