ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

দুর্গাপূজা ঘিরে ফরিদপুর পৌরসভার মতবিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আজ সোমবার (১২ অক্টোবর) ফরিদপুর পৌরসভার মুন্সি আব্দুর রউফ পৌর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সভায় বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ ও অয়ন সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা তানজিরুল রহমান।

এ সময় ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ জেলায় যুগ যুগ ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। এ সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রেখে এবারও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, দুর্গাপূজাকে আনন্দময় ও শান্তিপূর্ণ করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পূজামণ্ডপগুলো সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। কোনো অপশক্তি যেন বিভেদ সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে পূজার উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

বক্তারা বিগত জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোট ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দেশের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় ৯৪টি মন্দিরে আর্থিক অনুদান মতবিনিময় সভার পরবর্তী পর্বে ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে ৯৪টি পূজামণ্ডপে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি মন্দিরে ১০টি করে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ করা হয়।

সভায় জানানো হয়, দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সবার সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসব জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

দুর্গাপূজা ঘিরে ফরিদপুর পৌরসভার মতবিনিময় সভা

আপডেট সময় : ০৯:৪২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬