ফরিদপুরে রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের মাঠকর্ম অনুশীলন উদ্বোধন
- আপডেট সময় : ০৮:৫২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুরের সমাজকর্ম বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমএসএস প্রথম পর্বের শিক্ষার্থীদের মাঠকর্ম অনুশীলনের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফরিদপুরে বেনিফিশিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরামের (বিএফএফ) সভাকক্ষে এ মাঠকর্ম অনুশীলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক শাহ সোহেল আহমেদ এবং বেনিফিশিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরামের (বিএফএফ) নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির।
এ সময় বিএফএফের হিসাব কর্মকর্তা আশরাফুন্নাহারসহ মাঠকর্ম অনুশীলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং সামাজিক সমস্যা সম্পর্কে সরাসরি ধারণা লাভে মাঠকর্ম অনুশীলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।




















