ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

কালীবাড়ি মন্দিরে দক্ষিণা কালী মাতার অভিষেক ও পূজা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ২১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর পুরাতন কালীবাড়ি মন্দিরে দক্ষিণা কালী মাতার অভিষেক ও পূজা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ৩ অক্টোবর দুপুরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণে এ পূজা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর পুরাতন কালীবাড়ি মন্দির থেকে দক্ষিণা কালী মাতার প্রতিমা চুরি হয়ে যায়। পরে পুলিশ প্রশাসনের তৎপরতায় প্রতিমাটি উদ্ধার করা হয়। গত ১ অক্টোবর উদ্ধার হওয়া প্রতিমাটি মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এরপর দুপুরে মায়ের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বেলা আড়াইটার দিকে দক্ষিণা কালী মাতার পূজা শুরু হয়। পূজা উপলক্ষে ফরিদপুরসহ বিভিন্ন এলাকা থেকে ভক্তরা মন্দিরে এসে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন পুরাতন কালীবাড়ির পুরোহিত দেবীপ্রসাদ চক্রবর্তী। এ সময় মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তীসহ ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
প্রতিমা উদ্ধার করে মন্দির কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়ায় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্দির কর্তৃপক্ষ ও ভক্তরা।
পরে বিকেল ২-৫০ মিনিটের দিকে পুরাতন কালিবাড়ি ‌মন্দির পরিদর্শন করেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী বেনজির আহমেদ তাবরীজ। তিনি প্রতিমা উদ্ধারে প্রশাসনের ভূমিকার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে ফরিদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

কালীবাড়ি মন্দিরে দক্ষিণা কালী মাতার অভিষেক ও পূজা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬