ট্রেন্ডিং :
ফরিদপুরে চলছে ইসকনের রথযাত্রা
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:৫১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে ইসকনের উদ্যোগে রথযাত্রা উৎসব উপলক্ষ্যে ধর্মীয় অনুষ্ঠান চলছে।এর অংশ হিসেবে আজ মঙ্গলবার ২১ জুলাই দুপুর ১টায় অনুষ্ঠিত হয় জগন্নাথের লীলামৃত পাঠ। এতে পাঠ করবেন সমর্পিত চৈতন্য দাসাধিকা।
এছাড়া বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় ইসকনের উদ্যোগে ভজন কীর্তন, এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আরতি কীর্তন অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৭টায় পদাবলী কীর্তন পরিবেশন করবেন বগুড়ার কীর্তন শিল্পী পুষ্প দেবনাথ।
রথযাত্রা উৎসব উপলক্ষে প্রতিদিনের ন্যায় এদিনও বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে ধর্মীয় অনুষ্ঠান মালা অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুর ও পার্শ্ববর্তী এলাকা থেকে অনেক ভক্তবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।





















