ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

মধুখালীতে নির্মাণ শ্রমিক ও হেলপারদের প্রীতি ফুটবল ম্যাচ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্মাণ শ্রমিক ও তাদের হেলপারদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ৩ জুলাই বিকেলে অনুষ্ঠিত এ ম্যাচের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। এ সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং খেলাধুলার মাধ্যমে শ্রমজীবী মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
ম্যাচে নির্মাণ শ্রমিক ও তাদের হেলপাররা দুই দলে বিভক্ত হয়ে উৎসবমুখর পরিবেশে অংশ নেন।
খেলাটি উপভোগ করতে নওপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নির্মাণ শ্রমিকদের কর্মব্যস্ত জীবনে কিছুটা আনন্দ ও বিনোদনের সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

মধুখালীতে নির্মাণ শ্রমিক ও হেলপারদের প্রীতি ফুটবল ম্যাচ

আপডেট সময় : ০৪:৪৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬