ট্রেন্ডিং :
ফরিদপুরে শ্রীশ্রী লোকনাথ বাবার ১৩৬তম তিরোধান উপলক্ষে প্রসাদ বিতরণ
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:০০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৫২ , ০৪ বার পড়া হয়েছে
ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী-এর ১৩৬তম তিরোধান দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার ৭ জুন শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী ভক্ত সেবা সংগঠনের উদ্যোগে দিন ব্যাপী ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন এবং বাবা লোকনাথের মহাপ্রসাদ গ্রহণ করেন এ ব্যাপারে ভক্ত সেবা সংগঠনের কর্মকর্তারা জানেন , প্রতি বছরের ন্যায় এবারও তিরোধান দিবস উপলক্ষে ধর্মীয় কর্মসূচির পাশাপাশি ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ এবং ফরিদপুর জেলা সহ পার্শ্ববর্তী এলাকার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন




















