ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

পরিবেশ রক্ষায় ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কাইমউদ্দীন মাতুব্বর ডাঙ্গী আল হেরা নুরানি একাডেমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে পরিবেশ উন্নয়ন ফোরামের আয়োজনে এবং সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক এম এ বাতেন, সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া ইসলাম, নির্বাহী সদস্য ইরা নাহার দিবা, রুমা তাহেরা ও লুৎফর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের পরিচালক (প্রশাসন) খোরশেদ আলম সিরাজ। এ সময় পরিবেশ উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ এবং আল হেরা নুরানি একাডেমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আম, কাঁঠাল, কদবেল, কাঠবাদাম, নিম ও হরীতকীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

পরিবেশ রক্ষায় ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

আপডেট সময় : ০৬:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬