ট্রেন্ডিং :
চরভদ্রাসনে পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সোলার মিনি গ্রিড পরিদর্শন
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:৩৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ২৫ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের চরভদ্রাসনে উদ্দীপন সোলার মিনি গ্রিড ও চরভদ্রাসন-২ ৩৩/১১ কেভি গ্রিড পরিদর্শন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গতকাল সোমবার (২ নভেম্বর) চরভদ্রাসন সাব-জোনাল অফিসের চরসালেহপুর অভিযোগ কেন্দ্রের আওতাধীন এসব স্থাপনা পরিদর্শন করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনিরুজ্জামান খান, সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন, নির্বাহী প্রকৌশলী (এসওডি) মো. আব্দুল মজিদ মিয়া এবং ডিজিএম (সদর-কারিগরি) সজীব পাল।

পরিদর্শনকালে বিদ্যুৎ সরবরাহ ও বিভিন্ন কারিগরি বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি বিদ্যুৎ সেবার মান উন্নয়নে সবাইকে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।




















