ট্রেন্ডিং :
২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শহিদুল ইসলাম বাবুলের অভিনন্দন
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাঁর দায়িত্বশীল, প্রজ্ঞাবান ও দূরদর্শী নেতৃত্বে দেশ ও জাতির কল্যাণ সাধিত হবে বলে আমি আশাবাদী।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফলতা কামনা করছি। মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।
অভিনন্দন বার্তায় শহিদুল ইসলাম বাবুল দেশের শান্তি, উন্নয়ন ও জনগণের কল্যাণে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।




















