ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

হারানো ঐতিহ্য ফেরাতে ফরিদপুরে শুরু হলো লোকজ খেলাধুলার প্রশিক্ষক প্রশিক্ষণ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে দুই দিনব্যাপী লোকজ খেলাধুলা প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে দুই দিনব্যাপী ‘লোকজ খেলাধুলা প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের আয়োজনে ও ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়।
বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক খেলোয়াড় মতিয়ার রহমান মোকসেদ, বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক ও সদস্য মো. মনির হোসেন, প্রশিক্ষক প্রদীপ মণ্ডলসহ ক্রীড়া সংগঠকরা। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক মাসুদুর রহমান চুন্নু।
বক্তারা বলেন, গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলাধুলাকে টিকিয়ে রাখতে নিয়মিত প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করতে হবে। এর মাধ্যমে যুব সমাজকে মাঠমুখী করার পাশাপাশি শিশু-কিশোরদের মোবাইল গেম ও মাদক থেকে দূরে রাখা সম্ভব হবে।
তারা হাডুডু, কাবাডি, দাড়িয়াবান্ধা ও গোল্লাছুটসহ ঐতিহ্যবাহী খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে এসব খেলার নিয়মিত আয়োজন ও প্রসারের আহ্বান জানান।
পরে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। এতে ফরিদপুরসহ চার জেলার ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে দেশের ঐতিহ্যবাহী লোকজ খেলাধুলার প্রশিক্ষক তৈরির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে প্রশিক্ষণার্থীদের ফটোসেশন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

হারানো ঐতিহ্য ফেরাতে ফরিদপুরে শুরু হলো লোকজ খেলাধুলার প্রশিক্ষক প্রশিক্ষণ

আপডেট সময় : ০৯:০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬