ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

স্মৃতির টানে শতবর্ষী মাদ্রাসায় মিলিত হলেন প্রাক্তন শিক্ষার্থীরা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল (এম.এ.) মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ অক্টোবর) ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া এলাকার হাফেজ ডাঙ্গীতে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ সময় মাদ্রাসার কর্মকর্তাবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলার পাশাপাশি গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও অগ্রগতি কামনা করেন।

এ সময় বক্তারা আগামী বছরের মধ্যে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা জাতীয়করণের দাবি জানান। তাঁরা বলেন, শতবর্ষী এ শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ও অবদান বিবেচনায় নিয়ে জাতীয়করণের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

স্মৃতির টানে শতবর্ষী মাদ্রাসায় মিলিত হলেন প্রাক্তন শিক্ষার্থীরা

আপডেট সময় : ০২:০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬