স্ত্রীকে নির্যাতনের দায়ে স্বামীর কারাদণ্ড ও অর্থদণ্ড
- আপডেট সময় : ০৫:৪৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নানাভাবে নির্যাতন মামলায় স্বামী মো. পলাশ মোল্লাকে তিন বছরের সাজা দিয়েছেন আদালত। আজ সোমবার ৩ আগস্ট দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষনা করেন। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

মামলা সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার রাঙামুলারকান্দি গ্রামের সেলিম মোল্লার ছেলের সাথে একই উপজেলার কাদিরদি এলাকার আ. হান্নান শেখের মেয়ে ইমা সুলতানার বিয়ে হয় বিগত ২৩ সালে। বিয়ের পর থেকেই স্বামীসহ তার পরিবারের সদস্যরা ইমাকে বিভিন্ন ভাবে যৌতুকের জন্য চাপ দেয়। যৌতুক না দেওয়ায় একাধিকবার তাকে শারিরিকভাবে নির্যাতন করা হয়। এ ঘটনায় পর ২০২৩ সালের ১৫ মে আদালতে একটি মামলা দায়ের করেন ইমা সুলতানা। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের পিপি গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, আদালতে সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় স্বামী পরাশ মোল্লাকে তিন বছরের সাজা দিয়েছে আদালত।





















