ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

সুমন শেখ হত্যার প্রতিবাদে ভাঙ্গায় মহাসড়ক অবরোধ : গ্রেপ্তার ও ফাঁসির দাবি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩১:১২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গায় যুবক সুমন শেখ (২১) হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
আজ বুধবার ১ জুলাই বেলা ১১টা ৪৫ মিনিটে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কাপুরিয়া সদরদী গ্রামের বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন।
এতে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গতকাল ‌মঙ্গলবার ৩০ জুন রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ভাঙ্গা উপজেলার কাপুরিয়া সদরদী গ্রামের সুমন শেখকে মধ্যপাড়া হাসামদিয়া গ্রামে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনার প্রতিবাদে তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।

পরে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে দুপুর প্রায় ১২টা ২০ মিনিটে অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ শেষে বিক্ষুব্ধ জনতা হুঁশিয়ারি দিয়ে বলেন, হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার করা না হলে তারা পুনরায় মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

সুমন শেখ হত্যার প্রতিবাদে ভাঙ্গায় মহাসড়ক অবরোধ : গ্রেপ্তার ও ফাঁসির দাবি

আপডেট সময় : ০৫:৩১:১২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬