ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

সালথা উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের সালথা উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম। আজ সোমবার ২২ জুন দিনব্যাপী এ পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন প্রকল্প ও জনকল্যাণমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি এ সময় গট্টি ইউনিয়ন ভূমি অফিস, সালথা উপজেলা ভূমি অফিস, আটঘর ইউনিয়ন পরিষদ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ অফিসের কার্যক্রম ঘুরে দেখেন।

এ সময় তিনি সেবা কার্যক্রমের মান, জনসেবার অগ্রগতি এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য স্থাপিত ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন। এছাড়া আটঘর ইউনিয়নের সেনেরডাঙ্গী খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এরপর জেলা প্রশাসক উপজেলার দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন চত্বরে নির্মিত গোলঘরের উদ্বোধন এবং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন। পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসকের এ পরিদর্শন উপজেলার প্রশাসনিক কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। এ সময় সালথা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ‌ মোহাম্মদ দবির উদ্দিন সহ ‌ সালথা উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ‌এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সালথা উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আপডেট সময় : ০৪:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬