ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

সালথায় স্বামী হত্যার চাঞ্চল্যকর রায় : স্ত্রীসহ পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুর জজ কোর্ট | ফাইল ছবি

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুরের সালথায় পরকীয়া প্রেমের জেরে স্বামী নুরুল ইসলামকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী মুন্নি বেগম ও তার পরকীয়া প্রেমিক মাহাবুব মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের বিজ্ঞ আদালত চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— নিহত নুরুল ইসলামের স্ত্রী মুন্নি বেগম এবং তার পরকীয়া প্রেমিক ও প্রতিবেশী চাচাতো দেবর মাহাবুব মোল্যা।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত নুরুল ইসলাম সালথা বাজারের একজন মুদি ব্যবসায়ী ছিলেন। মুন্নি বেগম ছিলেন তার চতুর্থ স্ত্রী। তাদের সংসারে পাঁচ বছর বয়সী একটি ছেলে ও এক বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সংসার চলাকালীন সময়েই মুন্নি বেগম তার পাশের বাড়ির চাচাতো দেবর মাহাবুব মোল্যার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন।
হত্যাকাণ্ডের প্রায় এক বছর আগে তারা দুজন একবার বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলেন। পরবর্তীতে পারিবারিক ও সামাজিক চাপে পরকীয়া সম্পর্ক ছিন্ন করার শর্তে মুন্নি আবারও স্বামীর সংসারে ফিরে আসেন। কিন্তু গোপনে তাদের এই অবৈধ প্রেমের সম্পর্ক চলতে থাকে। মামলার সূত্রে আরও জানা যায়, অর্ধেক রাতে ঘরের দরজা খোলা দেখে স্ত্রী মুন্নি স্বামীকে ঘরে না দেখে বাইরে খুঁজতে গিয়ে ঘরের পেছনে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার দিলে স্বজনরা এগিয়ে আসে। নুরুল ইসলামের মাথার একাধিক স্থানে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সকালে এ ঘটনায় নিহতের বাবা মান্নান মোল্লা বাদী হয়ে সালথা থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। নিহতের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমিকের যুগল রঙিন ছবি উদ্ধারের সূত্র ধরে পুলিশ মুন্নি বেগমকে আটক করে। পরে মুন্নির স্বীকারোক্তির মাধ্যমে জানায় তাদের পরকীয়া প্রেমের কাটা সরাতে মাহাবুবের পরামর্শে দুজনে মিলে ওই দিন রাতে তার স্বামীকে কুপিয়ে হত্যা করে।

সাজার বিষয়টি নিশ্চিত করে জেলা ও দায়রা জজের বিশেষ পারিবারিক আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী আজিজুর রহমান বিকু বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক ওই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে পুলিশ পাহারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী আসামিকে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

সালথায় স্বামী হত্যার চাঞ্চল্যকর রায় : স্ত্রীসহ পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

আপডেট সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬