ট্রেন্ডিং :
সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ বছরের শিশু নাহিদ খানের মৃত্যু
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৩৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদ খান (৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ ওই এলাকার নাজমুল খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের বৈদ্যুতিক তারে অসাবধানতা বশত হাত লাগলে নাহিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





















