সালথায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা
- আপডেট সময় : ০৪:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৫৮ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের উজিরপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে মিহার বেগম (৮০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।
আজ সোমবার ৬ জুলাই সকাল ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। নিহত মিহার বেগম উজিরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার পর মিহার বেগম প্রতিবেশীদের কাছে অস্থির লাগার কথা জানান। পরে তিনি ছেলে আমির মোল্যার পৃথক টিনের ঘরে গিয়ে ঘরের বেড়ার বাটামের সঙ্গে নিজের পরিহিত কাপড় গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।
অনেকক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে ছেলে আমির মোল্যা ঘরের দরজা খুলে মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে গ্রাম পুলিশ বিষয়টি সালথা থানাকে অবহিত করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




















