ট্রেন্ডিং :
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের প্রয়াণে এমপি নায়াব ইউসুফের গভীর শোক
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১১:০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
শোকবার্তায় এমপি চৌধুরী নায়াব ইউসুফ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাঁর পরিবারকে এ শোক সইবার শক্তি দান করেন।




















