ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

সাদীপুর উচ্চ বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে

সাদীপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ৩১ আগস্ট বিকেল ৪টায় বিদ্যালয় মাঠে আয়োজিত উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় বিদ্যালয়ের দশম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা মুখোমুখি হয়। খেলায় অষ্টম শ্রেণিকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দশম শ্রেণি।
সাদীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার মৃধার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল।
এ সময় ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি রানা সরদার, সাদীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আলীম মিয়া, বিএনপি নেতা শামসুল আলম বাবলু, আলিয়াবাদ ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, যুবদল নেতা নাসিরউদ্দিন ফকির জহীর, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম, যুবদল নেতা ইঞ্জিনিয়ার মো. রিয়াজসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। খেলাধুলায় আগ্রহ ও উৎসাহ বাড়াতে তাহমিদ জায়ানকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্ট ও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত দুই খেলোয়াড়কেও পুরস্কৃত করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব খেলোয়াড়ের হাতে মেডেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি শেয়ার করুন

সাদীপুর উচ্চ বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

আপডেট সময় : ০৪:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬