সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ শাখা হিন্দু ছাত্র পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা
- আপডেট সময় : ০৪:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৭৪ , ০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর মহানগর শাখার আওতাধীন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ শাখার নবগঠিত কমিটি কলেজ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে। আজ মঙ্গলবার ১৬ জুন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষের পক্ষে সহযোগী অধ্যাপক মো. খালিদুজ্জামান (মিঠু)-এর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কলেজ শাখা হিন্দু ছাত্র পরিষদের সভাপতি ঊর্মি কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি নিবেদিতা অধিকারী, সাধারণ সম্পাদক শর্মিষ্ঠা কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক অধরা সরকার, সাংগঠনিক সম্পাদক মন্দিরা সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক রুপন্তি সাহা, ধর্ম ও শাস্ত্রবিষয়ক সম্পাদক শ্রাবন্তী ঘোষ, সদস্য প্রাপ্তি পোদ্দার, কবিতা রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ শাখার সেবকবৃন্দ তাদের বিভিন্ন সাংগঠনিক, সামাজিক ও ধর্মীয় কার্যক্রম সম্পর্কে কলেজ প্রশাসনকে অবহিত করেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতা কামনা করেন।জবাবে সহযোগী অধ্যাপক মো. খালিদুজ্জামান (মিঠু) নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে তাদের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের কল্যাণমূলক ও ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান এবং সংগঠনের সকল যৌক্তিক ও গঠনমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।





















