ট্রেন্ডিং :
সরকারি আশ্রয়েই অনিরাপদ কিশোরী! ফরিদপুরে ৫ কর্মীকে সাময়িক বরখাস্ত
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১০:০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৫৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবার (বালিকা)-এর ষষ্ঠ শ্রেণির এক নিবাসী কিশোরী (১৪) অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ৫ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীটি সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিবারে থেকে শহরের টেপাখোলা এলাকার একটি স্কুলে পড়াশোনা করত। চলতি বছরের ৫ জানুয়ারি চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে প্রথমবার ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে একাধিকবার এই ঘটনা ঘটে। মেয়েটির শারীরিক জটিলতা দেখা দিলে ৬ জুলাই চিকিৎসকের কাছে নেওয়া হয় এবং পরীক্ষায় জানা যায় সে ২৭ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা।
এ ঘটনার মূল আসামি সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক বাদী হয়ে মামলা করার পর পুলিশ অভিযুক্ত দর্জি দোকানদার মো. ওয়াহিদ শেখকে (৫৪) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে এবং আদালত তাকে কারাগারে পাঠায়।
এব্যাপারে জরিতরা সাময়িক বরখাস্ত হওয়া ৫ কর্মকর্তা-কর্মচারী দায়িত্বে অবহেলার কারণে সমাজসেবা অধিদপ্তরের উপ-সচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে যে ৫ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা হলেন মো. হাবিবুর রহমান (সহকারী তত্ত্বাবধায়ক), আবীর দাস (কম্পিউটার অপারেটর), মনি আক্তার (মেট্রন-কাম-নার্স), শামসুন্নাহার আক্তার (আয়া) ও তানিয়া তাজরীন (আয়া)।
বর্তমান অবস্থা আদালতের নির্দেশে ভুক্তভোগী কিশোরীকে বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের অধীন ‘নারী ও শিশু-কিশোরী হেফাজতিদের আবাসন কেন্দ্রে’ (সেফ হোম) স্থানান্তর করা হয়েছে। বরখাস্তকৃত কর্মীদের ঢাকা সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।




















