ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

সবার সহযোগিতা নিয়ে ‌‌ফরিদপুর পৌরসভা কে একটা জনবান্ধব পৌরসভা করা হবে কেএম নাজমুল ইসলাম ‌

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৩২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা কেএম নাজমুল ইসলাম ১৪ নম্বর ওয়ার্ডবাসীর সঙ্গে কর্মীসভা ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি বলেন ‌ আমি নির্বাচিত হতে পারলে ‌ সবার সহযোগিতা নিয়ে ‌ ফরিদপুর পৌরসভাকে একটা জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে। এ সময় তিনি পৌরসভার ট্যাক্স কমানোর ঘোষণা দেন। আজ শুক্রবার ৮ মে বিকেলে ফরিদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মামুদপুর এলাকায় বিসমিল্লাহ শাহ দরগাহ শরীফ সংলগ্ন ঈদগাহ মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দা মো. শামচু মল্লিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেএম নাজমুল ইসলাম।

বক্তব্যকালে তিনি বলেন, নির্বাচিত হলে জনভোগান্তি ও হয়রানিমুক্ত একটি আধুনিক পৌরসভা গড়ে তোলা হবে। সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষ যাতে সহজেই বিভিন্ন সরকারি সুবিধার কার্ড পান, সে বিষয়ে কাজ করারও আশ্বাস দেন তিনি। তিনি আরও বলেন, “ফরিদপুর পৌরসভার বর্ধিত এলাকার মানুষেরা ‌ বিগত তিনি কোন সুযোগ সুবিধা পায়নি। অথচ তারা দিনের পর দিন ‌ খাজনা ‌ ট্যাক্স পরিশোধ করেছেন। এখানকার জনগণের ‌ বিভিন্ন সমস্যার সমাধানে ‌ দৃশ্যমান কোন কাজ হয়নি। আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করলে এই ট্যাক্সের চাপ কমানো হবে।” এ সময় এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের সময় নানা প্রলোভন ও প্রতিশ্রুতির ফাঁদে না পড়ে যোগ্য ও সৎ ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে, যাতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে না হয়। সভায় তিনি ওয়ার্ডবাসীর বিভিন্ন সমস্যার কথাও শোনেন এবং সেসব সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন। এর পূর্বে তিনি সমাবেশ স্থলে উপস্থিত হলে উপস্থিত জনগণ তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানান। এলাকার স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় এই কর্মী সভায় ‌আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুরাদ, মহানগর বিএনপির সাবেক প্রচার বিষয়ক সম্পাদক অলিয়ার রহমান ফিরোজ, স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান, সীমা সাহাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

সবার সহযোগিতা নিয়ে ‌‌ফরিদপুর পৌরসভা কে একটা জনবান্ধব পৌরসভা করা হবে কেএম নাজমুল ইসলাম ‌

আপডেট সময় : ০৩:৩২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬