ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

হাসপাতালে ভর্তি ৪৭ জন ফরিদপুরে বাড়ছে হামের উপসর্গ : এক দিনে হাসপাতালে ৪৭ জন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন এবং জেনারেল হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছে। এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

আজ সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ৬৬১ জন শনাক্ত হয়েছে। এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা ২১ জন।

বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮৮ জন রোগী ভর্তি রয়েছে। দুই হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১০৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল দুটি থেকে ৩৪ জন রোগী ছাড়পত্র পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৪৭ জনের মধ্যে ফরিদপুর জেলার ৩৫ জন এবং অন্যান্য জেলার ১২ জন রোগী রয়েছে।

উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, চলতি বছরে বোয়ালমারীতে ২৮ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

হাসপাতালে ভর্তি ৪৭ জন ফরিদপুরে বাড়ছে হামের উপসর্গ : এক দিনে হাসপাতালে ৪৭ জন

আপডেট সময় : ০৯:৩৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬