ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে দেখা মিলেছে নড়াইলের নিখোঁজ শিশু জুবায়েরের?

সন্ধানে সহযোগিতা চাইল পরিবার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে

জুবায়ের মোল্যা

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

নড়াইল থেকে নিখোঁজ হওয়া জুবায়ের মোল্যা (১৩) নামে এক শিশুকে খুলনা রেলস্টেশনের পর এবার ফরিদপুর শহরের রেলস্টেশন ও আলীপুর এলাকায় দেখা গেছে বলে দাবি করেছে তার পরিবার। শিশুটির সন্ধান পেতে গণমাধ্যমকর্মী ও সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চরবিলা এলাকা থেকে জুবায়ের নিখোঁজ হয়। পরদিন খুলনা রেলস্টেশনের সিসিটিভি ফুটেজে শিশুটিকে দেখা যায় বলে পরিবারের সদস্যরা নিশ্চিত হয়েছেন।
পরিবারের সদস্যদের দাবি, গতকাল রবিবার ২৩ আগস্ট ফরিদপুর শহরের রেলস্টেশন এলাকা ও আলীপুরেও জুবায়েরকে দেখা গেছে। বিষয়টি জানার পর শিশুটির সন্ধান পেতে পরিবারের সদস্যরা ফরিদপুর প্রেসক্লাবে আসেন।
এ সময় তারা গণমাধ্যমকর্মীদের কাছে নড়াইল সদর থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) কপি ও নিখোঁজ শিশুর ছবি প্রদান করেন। জুবায়েরকে খুঁজে পেতে সংবাদমাধ্যম ও বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচারের জন্য তারা সবার সহযোগিতা কামনা করেন।
নিখোঁজ জুবায়েরের গায়ের রং শ্যামলা। তার উচ্চতা প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি এবং ওজন প্রায় ৩৫ কেজি।
উল্লেখ্য, জুবায়েরের নিখোঁজের ঘটনায় তার বাবা হাফিজুর রহমান গত ১৭ আগস্ট নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ৭৯৩ এবং জিডি ট্র্যাকিং নম্বর 0B5MHC।
জুবায়েরের কোনো সন্ধান পেলে জিডিতে উল্লেখিত নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। শিশুটির সন্ধান সংক্রান্ত তথ্য পেলে তার বাবা হাফিজুর রহমানের মোবাইল নম্বর ০১৯৫৬-৭৫৩৫৫০-এ যোগাযোগ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে দেখা মিলেছে নড়াইলের নিখোঁজ শিশু জুবায়েরের?

সন্ধানে সহযোগিতা চাইল পরিবার

আপডেট সময় : ০৪:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬