ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

সদরপুর স্টেডিয়াম মাঠে খেলাফত মজলিসের বিশাল নাগরিক সমাবেশ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২১ , ০৪ বার পড়া হয়েছে

সন্ত্রাস-চাঁদাবাজ নির্মূল ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সদরপুরে খেলাফত মজলিসের সমাবেশ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার উদ্যোগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ৯ আগস্ট সদরপুর স্টেডিয়াম মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী ও সদরপুর শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আরাফাত হোসাইন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অভিভাবক পরিষদের অন্যতম সদস্য আল্লামা শাহ আকরাম আলী।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন, যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আমজাদ হোসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন, সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জনগণের জনআকাঙ্ক্ষা দ্রুত পূরণের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে দেশের মানুষের জনআকাঙ্ক্ষা পূরণ হবে না। জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজন হলে জনগণকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে আন্দোলনের মাধ্যমে সমাধান করা হবে বলে তিনি মন্তব্য করেন।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় নাগরিকরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

সদরপুর স্টেডিয়াম মাঠে খেলাফত মজলিসের বিশাল নাগরিক সমাবেশ

আপডেট সময় : ০৪:২৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬