ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

সড়কে ঝরল স্কুলছাত্রের প্রাণ :: আহত অবস্থায় হাসপাতালে বাবা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় সৌম্যদীপ সিকদার (১৩) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সে ‌ফরিদপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ‌ষষ্ঠ শ্রেণীর ‌ (ঘ) শাখার শিক্ষার্থী বলে জানা গেছে।
আজ শনিবার ১৪ নভেম্বর সকালে রাজবাড়ী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার বাবা সুমন সিকদারও আহত হয়েছেন। সে কানাইপুর বাজারের ব্যবসায়ী সুমন সিকদারের বড় ছেলে। তাদের বাড়ি কানাইপুর সিকদার বাড়ি এলাকায়।
জানা যায়, ঐদিন সকালে বাবার মোটরসাইকেলে করে একটি কোচিং সেন্টারে যাচ্ছিলেন ‌তিনি ও তার ছেলে।
পথে রাজবাড়ী রাস্তার মোড়ে একটি ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে সড়কে ছিটকে পড়েন। এতে সৌম্যদীপ গুরুতর আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত সুমন সিকদার ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সৌম্যদীপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাইপুর বাজারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সড়কে ঝরল স্কুলছাত্রের প্রাণ :: আহত অবস্থায় হাসপাতালে বাবা

আপডেট সময় : ০৪:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬