ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

শ্রদ্ধায় ও ভক্তিতে শ্রীমৎ হরিপ্রিয় ব্রহ্মচারী মহারাজের চতুর্থ প্রয়াণ তিথি পালিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৪৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

শ্রীমৎ হরিপ্রিয় ব্রহ্মচারী মহারাজের চতুর্থ প্রয়াণ তিথি উপলক্ষে ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৫ অক্টোবর) উদয়স্ত মহানাম মহাসংকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল সাড়ে ৮টায় বাল্যভোগ ও সমাধি মন্দিরে ভোগ, দুপুর ১২টায় মধ্যাহ্ন রাজভোগ এবং দুপুর ১টায় সমাধি মন্দিরে মহাপ্রসাদ অর্পণ করা হয়। পরে দুপুর ২টায় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এ ছাড়া বিকেলে মহানাম সম্প্রদায়ের উদ্যোগে মহানাম মহাকীর্তন যজ্ঞ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত-অনুরাগীরা অংশ নেন। ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে ভক্তরা শ্রীমৎ হরিপ্রিয় ব্রহ্মচারী মহারাজের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

শ্রদ্ধায় ও ভক্তিতে শ্রীমৎ হরিপ্রিয় ব্রহ্মচারী মহারাজের চতুর্থ প্রয়াণ তিথি পালিত

আপডেট সময় : ০১:৪৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬