ট্রেন্ডিং :
শোক সংবাদ : আজিজুল ইসলামের ইন্তেকাল
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১১:০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর মুসলিম মিশন প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির সদস্য মোঃ আজিজুল ইসলাম (৯৩ ব্যাচ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রবিবার ১২ জুলাই সকাল ৯টার দিকে ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ফরিদপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে কর্মরত ছিলেন।
আজিজুল ইসলামের মৃত্যুতে তার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।মরহুমের জানাজার সময় ও স্থান পরে জানানো হবে বলে জানা গেছে ।




















