ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

শিক্ষকসহ স্থানীয় নির্বাচনে যাদের প্রার্থী হওয়া যাবে না

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৫৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতা বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব সুপারিশে এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপি এবং বিভিন্ন সেবা সংস্থার বিল‌খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য করার প্রস্তাব রাখা হয়েছে।
আজ মঙ্গলবার ২১ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের দ্বাদশ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, ইসির জ্যেষ্ঠ সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এছাড়া ব্যক্তিগত ঋণখেলাপির পাশাপাশি ঋণের জামিনদার হিসেবে খেলাপি হওয়া ব্যক্তিদেরও অযোগ্য করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ, ওয়াসা, ভূমি করসহ বিভিন্ন সেবা সংস্থার বিলখেলাপি ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠানের প্রধান হিসেবে প্রতিষ্ঠানের বকেয়া বিলের দায় থাকলেও তা প্রার্থিতার ক্ষেত্রে অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি এবং দ্বৈত নাগরিকত্বধারীরাও নির্বাচনে অংশ নিতে পারবেন না।
এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আইন সংশোধনেরও সুপারিশ করেছে নির্বাচন কমিশন।
ইসি সচিব জানান, এসব সুপারিশ স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। পরে সরকার ও সংসদ প্রয়োজনীয় আইন সংশোধনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

নিউজটি শেয়ার করুন

শিক্ষকসহ স্থানীয় নির্বাচনে যাদের প্রার্থী হওয়া যাবে না

আপডেট সময় : ০৫:৫৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬