ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মিঠু স্মৃতি সংঘ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালীতে মরহুম সাজিদুল ইসলাম শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার ব্রাহ্মণকান্দা ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জগন্নাথদী মিঠু স্মৃতি সংঘ ২-১ গোলে কাদিরদী ফুটবল একাডেমি, বোয়ালমারীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
ব্রাহ্মণকান্দা যুব সম্প্রদায় ও গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলাকে ঘিরে মাঠে হাজারো দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উপচে পড়া ভিড়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। মাঠে জায়গা না পেয়ে অনেক দর্শক ঢাকা-খুলনা মহাসড়কের পাশে, আশপাশের বাড়ির ছাদ ও গাছের ওপর দাঁড়িয়ে খেলা উপভোগ করেন।
মো. সানোয়ার হোসেন চুন্নুর সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক লোকমান হোসেন খান। প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
এ সময় মধুখালী উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর পরিবেশে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন বাড়ানো প্রয়োজন।
ফাইনাল খেলা দেখতে রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুজ্জামান জামান কামরুলও উপস্থিত ছিলেন। তিনি দর্শকদের সঙ্গে খেলা উপভোগ করেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। জমজমাট এ ফাইনালকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মিঠু স্মৃতি সংঘ

আপডেট সময় : ০৩:০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬