ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

শান্তি ও সম্প্রীতির কামনায় ফরিদপুরে জাঁকজমকপূর্ণ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৪০:১১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৩২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা। এ উপলক্ষে শহরের বিভিন্ন মন্দিরে দেবী শ্যামার পূজা-অর্চনা, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হচ্ছে।
হিন্দু শাস্ত্রমতে, দেবী শ্যামা বা কালী শক্তির প্রতীক। অশুভ ও অন্যায় শক্তির বিনাশ, শুভশক্তির বিজয় এবং সত্য প্রতিষ্ঠাই এ পূজার মূল তাৎপর্য। জগতের কল্যাণ, মানুষের মনের অন্ধকার দূরীকরণ এবং মহাশক্তির আরাধনায় প্রতিবছর এ পূজার আয়োজন করা হয়।
পূজা উপলক্ষে শহরের বিভিন্ন মন্দির বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে ভক্তরা পরিবার-পরিজন নিয়ে মন্দিরে আসছেন। তারা পূজা-অর্চনায় অংশ নেওয়ার পাশাপাশি প্রসাদ গ্রহণ করছেন।
গতকাল রবিবার ৮ নভেম্বর বেলা সাড়ে ১১টার পর থেকে অমাবস্যা তিথি শুরু হওয়ায় কয়েকটি মন্দিরে রাত ৯টার মধ্যে পূজা সম্পন্ন হয়। তবে অধিকাংশ মন্দিরে রাত ১০টার পর পূজা শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত। এ সংবাদ লেখা পর্যন্ত শহরের অনেক মন্দিরে পূজার আনুষ্ঠানিকতা চলছিল।
হিন্দু সম্প্রদায়ের কাছে দুর্গাপূজার পর শ্যামাপূজা অন্যতম বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে আসা ভক্তদের উপস্থিতিতে মন্দিরগুলোতে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

শান্তি ও সম্প্রীতির কামনায় ফরিদপুরে জাঁকজমকপূর্ণ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব

আপডেট সময় : ০৭:৪০:১১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬