ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ল্যাটভিয়ায় দালালের নির্যাতনে ঝিনাইদহের যুবকের মৃত্যু : ৯ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে

নিহত সোহেল রানা এবং দালাল ও প্রধান আসামী সোহাগ সরকার

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ইউরোপের দেশ ইতালিতে বৈধভাবে পাঠানোর লোভ দেখিয়ে ল্যাটভিয়ার গহীন জঙ্গলে আটকে রেখে নির্মম নির্যাতন ও প্রাণহানির শিকার হয়েছেন ঝিনাইদহের এক যুবক। নিহত যুবকের নাম সোহেল রানা। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে এবং পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহতের স্ত্রী বাদী হয়ে ঝিনাইদহে একটি মানব পাচার মামলা দায়ের করেছেন। মামলায় মূল হোতা ও দালালসহ মোট ৯ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা সোহেল রানাকে আইনি ও বৈধ উপায়ে ইতালি পাঠানোর আশ্বাস দেয় একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র। এই প্রতিশ্রুতির বিপরীতে সোহেল রানার পরিবারের কাছ থেকে বিভিন্ন দফায় মোট ৪৬ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটির প্রধান দালাল সোহাগ সরকার ও তার সহযোগীরা।
তবে ইতালি নেওয়ার কথা বলে সোহেলকে উড়োজাহাজে করে প্রথমে রাশিয়ায় এবং পরবর্তীতে দালালেরা তাকে ল্যাটভিয়া সীমান্ত পার করার চেষ্টা করে। সেখানে তাকে একটি গহীন জঙ্গলের ভেতরে গোপন আস্তানায় বন্দি করে রাখা হয়। এরপর আরও টাকার দাবিতে তার ওপর চালানো হয় অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন।
ল্যাটভিয়ার একটি জঙ্গল থেকে স্থানীয় উদ্ধারকারী দল ও পুলিশ মুমূর্ষু অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দীর্ঘদিন হাসপাতালের আইসিইউতে (ICU) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলু সোহেল রানার এই মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে আখ্যায়িত করেন।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, এই একই দালাল চক্র ইতালি পাঠানোর নাম করে রামচন্দ্রপুর এবং হলিধানী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অন্তত ১৫ জন যুবকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। তাদের মধ্যে অনেকেই বর্তমানে বিভিন্ন দেশে মানবেতর জীবনযাপন করছেন বা নিখোঁজ রয়েছেন। স্থানীয়দের দাবি, গ্রামের রিপন মিয়া, হামিদ আলী ও জগৎ আলী নামের আরও তিন যুবক গত প্রায় ১২ বছর ধরে নিখোঁজ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে তারাও এই একই আন্তর্জাতিক পাচারকারী চক্রের শিকার হয়েছিলেন।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, ল্যাটভিয়ায় যুবকের মৃত্যুর খবরটি তারা বিভিন্ন মাধ্যমে জেনেছেন, তবে এখনো পুলিশ হেডকোয়ার্টার্স বা কোনো বিদেশি দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নথি তারা হাতে পাননি। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর স্থানীয় পুলিশ ও তদন্তকারী সংস্থা আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে এবং তথ্য নিশ্চিত হওয়ামাত্রই আন্তর্জাতিক আইনের আওতায় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় পুরো ঝিনাইদহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনরা অবিলম্বে এই আন্তর্জাতিক মানব পাচার চক্রের সকল সদস্যকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ল্যাটভিয়ায় দালালের নির্যাতনে ঝিনাইদহের যুবকের মৃত্যু : ৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৩:৫২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬