লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
- আপডেট সময় : ০৯:৪২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর সদর উপজেলা শাখা কানাইপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ফরিদপুরের কানাইপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার ১৫ জুন শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন স্মরণে কানাইপুর শিকদার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে এ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এ ধর্মীয় অনুষ্ঠানের আগত ভক্ত ও স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। আয়োজকরা জানান, ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















