ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

লালন সাঁইকে স্মরণে ফরিদপুরে স্মরণানুষ্ঠান

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর ‌ লালন সাঁইয়ের ‌১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে লালন ‌ স্মরণানুসঠান অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে ‌ আজ শনিবার ১৭ অক্টোবর সকাল সাড়ে ১১ টার দিকে ‌ফরিদপুর জেলা প্রশাসন উদ্যোগে শিশু একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‌ অনুষ্ঠিত হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ‌ সার্বিক ‌ মোহাম্মদ সোহরাব ‌হোসেনের সভাপতিত্বে ‌‌ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ‌ থেকে বক্তব্য রাখেন ‌ ফরিদপুর জেলা প্রশাসক ‌ মাজহারুল ইসলাম। ‌ বিশেষ অতিথি ছিলেন ‌ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ‌শামসুল আজম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া , ‌ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর আহবায়ক এডভোকেট সৈয়দ রাশিদুল আলম তুহিন, বাউল পাগলা বাবলু খান ‌ বাউল নিজাম সাঈ,‌ অনুষ্ঠান সঞ্চালনা করেন ‌ সুজিত কুমার দাস।

সভায় বক্তারা লালন সাঁইয়ের জীবনাদর্শ, মানবতাবাদী দর্শন ও সাহিত্যচিন্তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান । বক্তারা একই সঙ্গে ফরিদপুরে লালন গবেষণাগার প্রতিষ্ঠা ও একটি নান্দনিক স্থাপনা নির্মাণ ‌ হবে বলে প্রত্যাশা করেন।
বক্তারা বলেন, লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক ও বাউল সম্রাট। তাঁর জীবনদর্শন মানুষকে মানবতা, সাম্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দেয়। লালনের সাহিত্য, দর্শন ও চিন্তাভাবনা নিজেদের জীবনে ধারণ করতে হবে। তাঁর আদর্শ অনুসরণ করে এমন একটি সমাজ গঠন করতে হবে, যেখানে মানুষ মানুষকে যথাযথ মূল্যায়ন করবে।
তাঁরা আরও বলেন, লালনের জীবন ও দর্শন নিয়ে গবেষণার সুযোগ সৃষ্টি করা জরুরি।
দেশের ৬৪ জেলায় লালন স্মরণানুষ্ঠান ও উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়ায় বক্তারা সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে এ আয়োজনের জন্য ফরিদপুর জেলা প্রশাসনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
বক্তারা আশা প্রকাশ করেন, লালনের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা চর্চার মাধ্যমে সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।
এর আগে শহরের রাজেন্দ্র কলেজ থেকে ‌ একটি রেলি শহর প্রদক্ষিণ করে ‌ ফরিদপুর শিশু একাডেমীতে এসে শেষ হলে উক্ত আলোচনা সভা ‌ অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে ‌ বাউল গান পরিবেশন করেন শিল্পী বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

লালন সাঁইকে স্মরণে ফরিদপুরে স্মরণানুষ্ঠান

আপডেট সময় : ০৭:০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬