ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

র‌্যাবের অভিযানে ৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৫৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৮৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।
আজ শনিবার ১৩ জুন ভোরে আলফাডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর এলাকায় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ৪০০ টাকা।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. শরিফুল শেখ (৪৫)। তিনি আলফাডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত বদিয়ার শেখের ছেলে।
র‌্যাব জানায়, শরিফুল শেখ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে আলফাডাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তিনি মাদক চক্রের সক্রিয় সদস্য এবং একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে।  র‌্যাব-১০-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে সংস্থাটি জানায়।

নিউজটি শেয়ার করুন

র‌্যাবের অভিযানে ৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬