ট্রেন্ডিং :
রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব
ডেস্ক রিপোর্টার
- আপডেট সময় : ০৪:০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে রোহিঙ্গা সংকটবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি সুনির্দিষ্ট ও জরুরি পদক্ষেপের প্রস্তাব পেশ করেছেন। বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত “রোহিঙ্গা সংকট: দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির অবসানে ন্যায়বিচার ও জবাবদিহিসহ টেকসই সমাধানের আহ্বান” শীর্ষক পার্শ্ব-অনুষ্ঠানে তিনি এই রূপরেখা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সহমর্মিতা ও প্রতিশ্রুতি থেকে বেরিয়ে সংকট সমাধানের সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। স্থায়ী সমাধানের লক্ষ্যে তিনি যে পাঁচ দফা প্রস্তাব পেশ করেন তা হলো:
১. প্রত্যাবাসন রোডম্যাপ: আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করা।
২. সহিংসতা বন্ধ: মিয়ানমারে সাধারণ জনগণের ওপর সহিংসতা বন্ধ ও রোহিঙ্গাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।
৩. মানবিক সহায়তা: রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জন্যও সহায়তা বজায় রাখা।
৪. ন্যায়বিচার প্রতিষ্ঠা: আইসিজে ও আইসিসি-র প্রক্রিয়ার মাধ্যমে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের দায়ীদের জবাবদিহি ও শাস্তি নিশ্চিত করা।
৫. আন্তঃসীমান্ত অপরাধ দমন: মাদক, মানবপাচার ও অবৈধ অস্ত্র ব্যবসাসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে যৌথ সহযোগিতা জোরদার করা।

তিনি পুনর্ব্যক্ত করেন যে সংকটের মূল উৎপত্তি মিয়ানমারে এবং সমাধানও সেখানে নিহিত। বাংলাদেশ অনির্দিষ্টকাল এই ভার বহন করতে পারে না উল্লেখ করে তিনি বিশ্বনেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।