রাওয়া ক্লাবে ‘Remembering July 2024’ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে
জুলাই ২০২৪-এর শহীদ ও আহতদের স্মরণে রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া ক্লাবে ‘Remembering July 2024: Inspiring Our Future’ শীর্ষক এক স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। সভাপতিত্ব করেন প্রাইভেট ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ, মো. ফজলে হুদা ও মাহমুদা হাবিবা। এছাড়া বিভিন্ন শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা জুলাই ২০২৪-এর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের সাহস, ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করেন। তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





















