ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

রথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৫৭ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

আগামী ১৬ জুলাই রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে ফরিদপুরে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ১৪ জুলাই বিকেলে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। সভায় জেলার বিভিন্ন হিন্দু ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রথযাত্রা উদযাপন কমিটির প্রতিনিধি এবং মন্দির কমিটির নেতারা অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, রাম দত্ত, নিতাই রায়, অ্যাডভোকেট বিশ্বনাথ সরকার স্বাধীন, টুটুল কুমার কুণ্ডু, রণদা প্রসাদ দাস, অসিত কুমার নাগ, সঞ্জয় সাহা, বিকাশ মজুমদার, ত্রিনাথ পাল ও নিলয় রঞ্জন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, রথযাত্রা ও উল্টো রথযাত্রা উৎসব যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে জেলা পুলিশের সার্বিক সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উৎসব চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষা, শোভাযাত্রার নির্ধারিত রুট অনুসরণ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সকল ধর্মাবলম্বীর মধ্যে সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। উপস্থিত রথযাত্রা উদযাপন কমিটি, বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম। এ সময় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

রথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৪:৫৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬